শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মন্ত্রিসভায় ডাক পেলেন মঈন খান, দায়িত্ব পেতে পারেন যে মন্ত্রণালয়ের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মন্ত্রিসভায় ডাক পেলেন মঈন খান, দায়িত্ব পেতে পারেন যে মন্ত্রণালয়ের

তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। নতুন করে চারজন সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে যাওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব ড. মঈন খানের হাতে যেতে পারে বলে আলোচনা চলছে।

শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রী হিসেবে তার শপথ নেওয়ার কথা রয়েছে। একই অনুষ্ঠানে নতুন আরও কয়েকজন সদস্য মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন। সরকারের কার্যক্রমে গতি আনতে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েও রদবদলের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন মুখ হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

আলোচনায় রয়েছে, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে শামীম কায়সার লিংকন পেতে পারেন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব। তবে আন্দালিব রহমান পার্থ কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

মন্ত্রিপরিষদ সূত্রের তথ্য অনুযায়ী, এলজিআরডির পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ানোর কথা রয়েছে তার।

তবে মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন ও রদবদল নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মন্ত্রিসভায় ডাক পেলেন মঈন খান, দায়িত্ব পেতে পারেন যে মন্ত্রণালয়ের

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream