পটুয়াখালীর বাউফলের কৃতী সন্তান হাফেজ নূরুদ্দিন জাকারিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। পবিত্র কোরআন হিফজ ও তেলাওয়াতে অসাধারণ দক্ষতা প্রদর্শনের মাধ্যমে জাকারিয়া প্রতিযোগিতায় সেরা হন।
হাফেজ নূরুদ্দিন জাকারিয়া বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের আলোকী চাঁদকাঠি গ্রামের সন্তান। বর্তমানে তিনি ঢাকার রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াশোনা করছেন।
তাঁর এ সাফল্যে বাউফল ও পটুয়াখালীর মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। ভবিষ্যতে দ্বীনি জ্ঞানচর্চা অব্যাহত রেখে দেশের জন্য আরও সুনাম বয়ে আনবেন—এমন প্রত্যাশা তাঁদের।
মতামত