শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার জন, রাতে শপথ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার জন, রাতে শপথ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এবং বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম আলোচনায় রয়েছে।

সূত্রগুলো বলছে, সম্ভাব্য নতুন সদস্যদের মধ্যে কয়েকজনের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। সন্ধ্যায় শপথ অনুষ্ঠানে অংশ নিতে তাদের বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন।

আবদুল মঈন খান বর্তমানে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

আন্দালিভ রহমান পার্থ ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তার দল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়।

অন্যদিকে সাচিং প্রু জেরী বান্দরবান আসনের সংসদ সদস্য ও বিএনপির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক। আর সম্ভাব্য প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য।

গত ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা ছিল ৫০ জন। প্রধানমন্ত্রী ছাড়া সেখানে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী ছিলেন।

নতুন তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৫৪ জনে। তখন প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রীর সংখ্যা হবে ২৮ জন এবং প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াবে ২৫ জনে।

বিষয় : মন্ত্রিসভা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার জন, রাতে শপথ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream