বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুন; পুড়ল গাড়ি ও নথিপত্র


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুন; পুড়ল গাড়ি ও নথিপত্র
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুন; পুড়ল গাড়ি ও নথিপত্র

 গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। আগুনে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হন। পরে তাঁরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে মুকসুদপুর থানার সামনে যান। সেখানে তাঁরা থানার দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন।

একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান। পরে থানার ভেতরে ও বাইরে রাখা বিভিন্ন যানবাহনে আগুন ধরিয়ে দেন। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং কয়েকটি গাড়ি পুড়ে যায়।

স্থানীয়দের দাবি, হামলার সময় থানার ভেতরে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, ওই ঘটনায় থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি যানবাহন পুড়ে যায়। হামলার পর পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান বলে জানা গেছে।

পরপর দুই থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : জেলার খবর হামলা গোপালগঞ্জ মুকসুদপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুন; পুড়ল গাড়ি ও নথিপত্র

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

 গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। আগুনে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হন। পরে তাঁরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে মুকসুদপুর থানার সামনে যান। সেখানে তাঁরা থানার দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন।

একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান। পরে থানার ভেতরে ও বাইরে রাখা বিভিন্ন যানবাহনে আগুন ধরিয়ে দেন। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং কয়েকটি গাড়ি পুড়ে যায়।

স্থানীয়দের দাবি, হামলার সময় থানার ভেতরে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, ওই ঘটনায় থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি যানবাহন পুড়ে যায়। হামলার পর পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান বলে জানা গেছে।

পরপর দুই থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream