শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জয়পুরহাটে স্মার্টফোন, সিম ও এটিএম কার্ডসহ যুবক গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলালে অনলাইনে জুয়া খেলার অভিযোগে মোরসালিন মন্ডল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১৯টি স্মার্টফোন, ১ হাজারটি সিমকার্ড ও ৭টি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মোরসালিন মন্ডল ক্ষেতলাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রামপুরা এলাকার আব্দুল করিমের ছেলে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত মাদকদ্রব্য ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বাখেড়া কোমড়গাড়ী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের রাশিদুল মন্ডলের বসতবাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে মোরসালিন মন্ডলকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজতে থাকা ১৯টি স্মার্টফোন, ১ হাজারটি সিমকার্ড ও ৭টি এটিএম কার্ড জব্দ করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, অনলাইন জুয়া প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। অভিযানে মোরসালিন মন্ডলকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৯টি স্মার্টফোন, ১ হাজারটি সিমকার্ড ও ৭টি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।, এ ঘটনায় গ্রেপ্তার মোরসালিন মন্ডলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২২ আগস্ট ২০২৬

জয়পুরহাটে স্মার্টফোন, সিম ও এটিএম কার্ডসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

জয়পুরহাটের ক্ষেতলালে অনলাইনে জুয়া খেলার অভিযোগে মোরসালিন মন্ডল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১৯টি স্মার্টফোন, ১ হাজারটি সিমকার্ড ও ৭টি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মোরসালিন মন্ডল ক্ষেতলাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রামপুরা এলাকার আব্দুল করিমের ছেলে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত মাদকদ্রব্য ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বাখেড়া কোমড়গাড়ী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের রাশিদুল মন্ডলের বসতবাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে মোরসালিন মন্ডলকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজতে থাকা ১৯টি স্মার্টফোন, ১ হাজারটি সিমকার্ড ও ৭টি এটিএম কার্ড জব্দ করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, অনলাইন জুয়া প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। অভিযানে মোরসালিন মন্ডলকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৯টি স্মার্টফোন, ১ হাজারটি সিমকার্ড ও ৭টি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।, এ ঘটনায় গ্রেপ্তার মোরসালিন মন্ডলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream