শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কমলগঞ্জে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

| ফটো কার্ড

কমলগঞ্জে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

"শিক্ষাই শক্তি, মেধা-ই গৌরব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

​২১ আগস্ট (শুক্রবার) বেলা ১১টায় সফাত আলী সিনিয়র মাদ্রাসায় লন্ডন প্রবাসী মাহমুদুল হাসান রুমনের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বিশিষ্ট শিক্ষানুরাগী খালেদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজ উদ্দিন। আহমেদ সায়মন ও রুজেল আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ​বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ​আহমেদুজ্জামান আলম, এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ, উলুআইল ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ​মুফতি মাওলানা মুজাহিদ আলীন আজমী,কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ​মনজুর আহমেদ মান্না প্রমূখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিষয় : এসএসসি দাখিল কমলগঞ্জ কৃতী শিক্ষার্থী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

কমলগঞ্জে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

"শিক্ষাই শক্তি, মেধা-ই গৌরব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

​২১ আগস্ট (শুক্রবার) বেলা ১১টায় সফাত আলী সিনিয়র মাদ্রাসায় লন্ডন প্রবাসী মাহমুদুল হাসান রুমনের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বিশিষ্ট শিক্ষানুরাগী খালেদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজ উদ্দিন। আহমেদ সায়মন ও রুজেল আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ​বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ​আহমেদুজ্জামান আলম, এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ, উলুআইল ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ​মুফতি মাওলানা মুজাহিদ আলীন আজমী,কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ​মনজুর আহমেদ মান্না প্রমূখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream