কমলগঞ্জে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:"শিক্ষাই শক্তি, মেধা-ই গৌরব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।২১ আগস্ট (শুক্রবার) বেলা ১১টায় সফাত আলী সিনিয়র মাদ্রাসায় লন্ডন প্রবাসী মাহমুদুল হাসান রুমনের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী খালেদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজ উদ্দিন। আহমেদ সায়মন ও রুজেল আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ, উলুআইল ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা মুজাহিদ আলীন আজমী,কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মনজুর আহমেদ মান্না প্রমূখ।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।