মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
কমলগঞ্জে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কমলগঞ্জে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:"শিক্ষাই শক্তি, মেধা-ই গৌরব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।​২১ আগস্ট (শুক্রবার) বেলা ১১টায় সফাত আলী সিনিয়র মাদ্রাসায় লন্ডন প্রবাসী মাহমুদুল হাসান রুমনের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বিশিষ্ট শিক্ষানুরাগী খালেদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজ উদ্দিন। আহমেদ সায়মন ও রুজেল আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ​বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ​আহমেদুজ্জামান আলম, এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ, উলুআইল ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ​মুফতি মাওলানা মুজাহিদ আলীন আজমী,কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ​মনজুর আহমেদ মান্না প্রমূখ।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

দাখিলে পাশ করেছে ৫৫.৪৯ শতাংশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার দেশের ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৯৬ হাজার ৯৮২ শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে এক লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৭৬ জন।সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় এক লাখ ৩৪ হাজার ৬৬০ শিক্ষার্থী ছিল।

দাখিলে পাশ করেছে ৫৫.৪৯ শতাংশ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream