মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বাকেরগঞ্জে স্ত্রীর সাথে কথা কাটাকাটির জেরে যুবকের আত্মহত্যা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বাকেরগঞ্জে স্ত্রীর সাথে কথা কাটাকাটির জেরে যুবকের আত্মহত্যা
বাকেরগঞ্জে স্ত্রীর সাথে কথা কাটাকাটির জেরে যুবকের আত্মহত্যা

বাকেরগঞ্জের স্ত্রীর সাথে কথা কাটাকাটির জেরে অভিমান করে রায়হান(২২) নামে এক যুবকের আত্মহত্যা।

মৃত্যু রায়হান উপজেলার ভরপাশা ইউনিয়নের ইউনিয়নের লক্ষী পাশা গ্রামের আবুল হাওলাদারের ছেলে।

 পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে সম্পর্ক করে বিয়ে করে রায়হান। বর্তমানে বাকেরগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ডে মায়ের দোয়া বেকারিতে কেক তৈরির কারিগর হিসেবে কর্মরত ছিল।

২৩ আগষ্ট সোমবার প্রতিদিনের মতো সকালে নিজ কর্মক্ষেত্রে গিয়েছিল, কিন্তুু ঘন্টা খানেক পরে  হঠাৎ স্ত্রীর ফোন কলে আবার বাড়ি ফিরে যায়। একপর্যায়ে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হলে নিজের রুম আটকিয়ে ফ্যানের সাথে রশি বেধে আত্মহত্যা করে।

পরিবারের সদস্যরা জানালা দিয়ে দেখতে পেয়ে দরজা ভেঙ্গে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। 

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আদিল হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি পক্রিয়াধীন। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বাকেরগঞ্জে স্ত্রীর সাথে কথা কাটাকাটির জেরে যুবকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

বাকেরগঞ্জের স্ত্রীর সাথে কথা কাটাকাটির জেরে অভিমান করে রায়হান(২২) নামে এক যুবকের আত্মহত্যা।

মৃত্যু রায়হান উপজেলার ভরপাশা ইউনিয়নের ইউনিয়নের লক্ষী পাশা গ্রামের আবুল হাওলাদারের ছেলে।

 পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে সম্পর্ক করে বিয়ে করে রায়হান। বর্তমানে বাকেরগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ডে মায়ের দোয়া বেকারিতে কেক তৈরির কারিগর হিসেবে কর্মরত ছিল।

২৩ আগষ্ট সোমবার প্রতিদিনের মতো সকালে নিজ কর্মক্ষেত্রে গিয়েছিল, কিন্তুু ঘন্টা খানেক পরে  হঠাৎ স্ত্রীর ফোন কলে আবার বাড়ি ফিরে যায়। একপর্যায়ে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হলে নিজের রুম আটকিয়ে ফ্যানের সাথে রশি বেধে আত্মহত্যা করে।

পরিবারের সদস্যরা জানালা দিয়ে দেখতে পেয়ে দরজা ভেঙ্গে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। 

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আদিল হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি পক্রিয়াধীন। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream