শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন ৩৩ কেভি সঞ্চালন লাইনের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় মঙ্গলবার (২৫ আগস্ট) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর দেওয়া তথ্য অনুযায়ী, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর ফিডার এবং ৮ নম্বর ফিডারের কিছু অংশে এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা থাকবে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা রয়েছে। নতুন লাইনের তার সংযোগ ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ এ সময় সম্পন্ন করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, পার আহম্মেদপুর, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়ার কিছু অংশ, কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুরের কিছু অংশ, আটঘরিয়া ও বড়বড়িয়া।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে বিদ্যুৎ সরবরাহও আগেই চালু করা হবে।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন ৩৩ কেভি সঞ্চালন লাইনের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় মঙ্গলবার (২৫ আগস্ট) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর দেওয়া তথ্য অনুযায়ী, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর ফিডার এবং ৮ নম্বর ফিডারের কিছু অংশে এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা থাকবে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা রয়েছে। নতুন লাইনের তার সংযোগ ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ এ সময় সম্পন্ন করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, পার আহম্মেদপুর, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়ার কিছু অংশ, কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুরের কিছু অংশ, আটঘরিয়া ও বড়বড়িয়া।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে বিদ্যুৎ সরবরাহও আগেই চালু করা হবে।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream