সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শেরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবেক সেনা সদস্যের বাড়ি পুড়ে ছাই

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শফিকুল ইসলাম মিঠু নামের এক সাবেক সেনা সদস্যের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গিলাগাছা তালুকদার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার দুপুরে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এবং শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে সমবেদনা জানান ও সহায়তার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ ঘরের ভেতরে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা পুরো বাড়ি ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ যাবতীয় জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায়। পরিবারটির সদস্যরা পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেননি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

খবর পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সাংবাদিক মো. নাইম তালুকদার জানান, দীর্ঘদিনের সঞ্চিত সহায়-সম্পদ হারিয়ে তাঁদের পরিবার এখন নিঃস্ব ও দিশেহারা।

শ্রীবরদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহজাহান জানান, অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

ঘটনাস্থল পরিদর্শনের পর শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, "এক মুহূর্তে একটি পরিবারের সঞ্চয় ও স্বপ্ন আগুনে নিঃশেষ হয়ে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমরা এই কঠিন সময়ে পরিবারের পাশে আছি এবং সরকারি ও ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শেরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবেক সেনা সদস্যের বাড়ি পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream