সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

৪ কোটি টাকার হেরোইনসহ ট্রাক আটক, দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী একটি ট্রাকও আটক করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।

সোমবার (২৪ আগস্ট) বিকাল ৪টায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার (২৪ আগস্ট) রাত ১২টা ৫৫ মিনিটে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

পুলিশ সুপার আরো জানায়, যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ট-২৪-০৩৫৭ নম্বরের একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ট্রাকের চালক মো. আবু বকর (৪৪) ও তার সহযোগী মো. সোহাগ আলী (১৯)-এর হেফাজত থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন এবং ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার আবু বকর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামভদ্রপুর (কবিরাজ পাড়া) গ্রামের বিশারত আলীর ছেলে। তার বর্তমান ঠিকানা একই উপজেলার তেররশিয়া (মোকশেদ মন্ডল পাড়া)। অপর আসামি সোহাগ আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকার মো. লালবর আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবু বকরের বিরুদ্ধে এর আগেও ঢাকার দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ধারাবাহিক অভিযান চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

৪ কোটি টাকার হেরোইনসহ ট্রাক আটক, দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream