সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জামালপুরে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুরে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পৃথক ছয়টি মামলায় ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দন্ডিত করেছে । এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলাগুলোর রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুর সদর থানার একটি মামলায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছানোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্য একটি মামলায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে সিরাজুলকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়।

বকশীগঞ্জের একটি অপহরণ মামলায় মোখলেছ ও মমিন মিয়াকে পৃথক দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই ঘটনায় নাবালক আসামি মিন্টু মিয়াকে দেওয়া হয়েছে ১০ বছরের আটকাদেশ।

এদিকে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় আজিজুর রহমানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের তথ্যমতে, ছয়টি মামলায় মোট ছয়জন আসামি ছিলেন। তাদের মধ্যে দুইজন পলাতক রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জামালপুরে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পৃথক ছয়টি মামলায় ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দন্ডিত করেছে । এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলাগুলোর রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুর সদর থানার একটি মামলায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছানোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্য একটি মামলায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে সিরাজুলকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়।

বকশীগঞ্জের একটি অপহরণ মামলায় মোখলেছ ও মমিন মিয়াকে পৃথক দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই ঘটনায় নাবালক আসামি মিন্টু মিয়াকে দেওয়া হয়েছে ১০ বছরের আটকাদেশ।

এদিকে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় আজিজুর রহমানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের তথ্যমতে, ছয়টি মামলায় মোট ছয়জন আসামি ছিলেন। তাদের মধ্যে দুইজন পলাতক রয়েছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream