শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, তিনি সেখানে তথ্যমন্ত্রী হিসেবে কথা বলছেন, কারও আত্মীয়ের পরিচয়ে নয়। একই সঙ্গে প্রশ্ন করার ক্ষেত্রে সাংবাদিকদের পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

এক সাংবাদিক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করতে গিয়ে মন্ত্রীর সঙ্গে তাঁর আত্মীয়তার প্রসঙ্গ তোলেন। জবাবে পার্থ বলেন, তিনি আশা করেছিলেন প্রশ্নটি আরও পেশাদারভাবে করা হবে। তিনি বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে তিনি সরকারের প্রতিনিধি হিসেবেই বক্তব্য দিচ্ছেন।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট অগ্রগতির তথ্য তিনি জানাননি।

পার্থ আরও বলেন, ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি আদালতের মাধ্যমে বিবেচনার সম্ভাবনার কথা উঠে এসেছে। বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের বদলে আইনি প্রক্রিয়ায় গেলে সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, শুধু শেখ হাসিনা নন, বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে দেশের বাইরে অবস্থান করা অন্য ব্যক্তিদেরও দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ সরকার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, তিনি সেখানে তথ্যমন্ত্রী হিসেবে কথা বলছেন, কারও আত্মীয়ের পরিচয়ে নয়। একই সঙ্গে প্রশ্ন করার ক্ষেত্রে সাংবাদিকদের পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

এক সাংবাদিক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করতে গিয়ে মন্ত্রীর সঙ্গে তাঁর আত্মীয়তার প্রসঙ্গ তোলেন। জবাবে পার্থ বলেন, তিনি আশা করেছিলেন প্রশ্নটি আরও পেশাদারভাবে করা হবে। তিনি বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে তিনি সরকারের প্রতিনিধি হিসেবেই বক্তব্য দিচ্ছেন।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট অগ্রগতির তথ্য তিনি জানাননি।

পার্থ আরও বলেন, ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি আদালতের মাধ্যমে বিবেচনার সম্ভাবনার কথা উঠে এসেছে। বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের বদলে আইনি প্রক্রিয়ায় গেলে সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, শুধু শেখ হাসিনা নন, বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে দেশের বাইরে অবস্থান করা অন্য ব্যক্তিদেরও দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ সরকার।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream