বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বাউফলে যুবলীগ নেতা মিজান মোল্লা গ্রেপ্তার

মিজান মোল্ল্যা

পটুয়াখালীর বাউফলে মিজান মোল্লা (৪৯) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। রোববার (৩০ আগস্ট) তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল কালাইয়া বন্দরের বড়ডালিমা এলাকার নিজ বাসা থেকে মিজান মোল্লাকে গ্রেপ্তার করে। তিনি কালাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আফছার উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মিজান মোল্লা এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মিজান মোল্লাকে গ্রেপ্তারের পর রোববার পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে যুবলীগ নেতা মিজান মোল্লা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফলে মিজান মোল্লা (৪৯) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। রোববার (৩০ আগস্ট) তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল কালাইয়া বন্দরের বড়ডালিমা এলাকার নিজ বাসা থেকে মিজান মোল্লাকে গ্রেপ্তার করে। তিনি কালাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আফছার উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মিজান মোল্লা এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মিজান মোল্লাকে গ্রেপ্তারের পর রোববার পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream