সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

সোমবার (৩১ আগস্ট) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই পক্ষ।

দুই দেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য যৌথ প্রশিক্ষণ, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং বিশেষায়িত কোর্স চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণের পাশাপাশি উভয় দেশের সামরিক সদস্যদের জন্য প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারণ নিয়েও মতবিনিময় হয়।

আলোচনায় আধুনিক সামরিক প্রযুক্তি বিনিময় ও হস্তান্তর, তথ্য ও অভিজ্ঞতা ভাগাভাগি, সামরিক সরঞ্জাম ও রসদ সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ উদ্যোগের সম্ভাবনাও উঠে আসে।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উল্লেখ করে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক ক্রমেই আরও দৃঢ় হচ্ছে। প্রতিরক্ষা ও কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ জানান।

অন্যদিকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ার হাইকমিশনার। বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও আত্মত্যাগ আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা অর্জন করেছে বলে উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি, সক্ষমতা উন্নয়ন এবং কৌশলগত অংশীদারত্বের নতুন ক্ষেত্র উন্মোচনে এ ধরনের আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream