সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টে রায় ঘোষণা শুরু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টে রায় ঘোষণা শুরু

মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের মামলায় হাইকোর্টে রায় ঘোষণা শুরু হয়েছে। একই সঙ্গে তার মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্স এবং সাজা বাতিল চেয়ে করা আপিলেরও নিষ্পত্তি হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করেন।

এর আগে ২৫ আগস্ট রায় ঘোষণার দিন নির্ধারিত থাকলেও রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় আদালত নতুন তারিখ হিসেবে ৩১ আগস্ট ঠিক করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনাই বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। অভিযোগ ওঠে, তার বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন। তিন দিন পর, ৮ মার্চ, শিশুটির মা হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছিয়ার মৃত্যু হয়।

তদন্ত শেষে ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এরপর ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন। মামলার বাকি তিন আসামি খালাস পান।

বিচারিক আদালতের ওই রায়ের পর ২১ মে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি ২৫ জুন হিটু শেখ সাজা বাতিলের আবেদন করে হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে ১ জুলাই আদালত আপিল গ্রহণ করেন এবং জরিমানার আদেশ স্থগিত করেন।

এখন সেই ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টে রায় ঘোষণা শুরু

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের মামলায় হাইকোর্টে রায় ঘোষণা শুরু হয়েছে। একই সঙ্গে তার মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্স এবং সাজা বাতিল চেয়ে করা আপিলেরও নিষ্পত্তি হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করেন।

এর আগে ২৫ আগস্ট রায় ঘোষণার দিন নির্ধারিত থাকলেও রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় আদালত নতুন তারিখ হিসেবে ৩১ আগস্ট ঠিক করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনাই বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। অভিযোগ ওঠে, তার বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন। তিন দিন পর, ৮ মার্চ, শিশুটির মা হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছিয়ার মৃত্যু হয়।

তদন্ত শেষে ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এরপর ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন। মামলার বাকি তিন আসামি খালাস পান।

বিচারিক আদালতের ওই রায়ের পর ২১ মে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি ২৫ জুন হিটু শেখ সাজা বাতিলের আবেদন করে হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে ১ জুলাই আদালত আপিল গ্রহণ করেন এবং জরিমানার আদেশ স্থগিত করেন।

এখন সেই ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা চলছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream