সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

আবারও কমলো স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

আবারও কমলো স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে উন্নতমানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ৪ হাজার ৪৭৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে এ নতুন মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় গহনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকেই স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হয়।

ফলে নতুন দামে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি গহনার দাম দাঁড়াল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

আবারও কমলো স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে উন্নতমানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ৪ হাজার ৪৭৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে এ নতুন মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় গহনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকেই স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হয়।

ফলে নতুন দামে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি গহনার দাম দাঁড়াল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream