রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর বাড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতীকি ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বালিয়াজান দক্ষিণপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে নাসরিন আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহত নাসরিন আক্তার একই ইউনিয়নের সোনালিয়া চকবাজার এলাকার মো. নবী হোসেনের মেয়ে। তার স্বামী শহিদুল ইসলাম বালিয়াজান দক্ষিণপাড়া এলাকার লাল মিয়ার ছেলে।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্বামীর নিজ ঘরে নাসরিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে বাঁশতৈল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, নাসরিনকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ তদন্ত না করা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ৩০ আগস্ট ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর বাড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বালিয়াজান দক্ষিণপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে নাসরিন আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহত নাসরিন আক্তার একই ইউনিয়নের সোনালিয়া চকবাজার এলাকার মো. নবী হোসেনের মেয়ে। তার স্বামী শহিদুল ইসলাম বালিয়াজান দক্ষিণপাড়া এলাকার লাল মিয়ার ছেলে।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্বামীর নিজ ঘরে নাসরিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে বাঁশতৈল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, নাসরিনকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ তদন্ত না করা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream