রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

এনসিপি নেতা এহসান জাকারিয়াসহ ৫ জনের জামিন নামঞ্জুর

জেলা এনসিপি নেতা এহসান জাকারিয়াসহ ৫ জনের জামিন নামঞ্জুর

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ পাঁচ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) দুপুরে কুলাউড়া আমলি আদালতে আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।

বর্তমানে কারাগারে রয়েছেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া,এনসিপি নেতা তোফায়েল আহমদ,সাহেল আহমদ,ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকায় এনসিপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

জানা গেছে,দলীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বাগবিতণ্ডার একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

মামলার বাদী তামিম আহমদের অভিযোগ, এনসিপির পদ দেওয়ার কথা বলে এহসান জাকারিয়াসহ আসামিরা তার কাছে চাঁদা দাবি করেন। এছাড়া মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় তাদের ওপর হামলা চালানো হয় বলেও তিনি অভিযোগ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ৩০ আগস্ট ২০২৬

এনসিপি নেতা এহসান জাকারিয়াসহ ৫ জনের জামিন নামঞ্জুর

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ পাঁচ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) দুপুরে কুলাউড়া আমলি আদালতে আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।

বর্তমানে কারাগারে রয়েছেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া,এনসিপি নেতা তোফায়েল আহমদ,সাহেল আহমদ,ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকায় এনসিপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

জানা গেছে,দলীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বাগবিতণ্ডার একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

মামলার বাদী তামিম আহমদের অভিযোগ, এনসিপির পদ দেওয়ার কথা বলে এহসান জাকারিয়াসহ আসামিরা তার কাছে চাঁদা দাবি করেন। এছাড়া মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় তাদের ওপর হামলা চালানো হয় বলেও তিনি অভিযোগ করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream