বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ভাড়া বাসায় খুন ভারতীয় মডেল, জিম প্রশিক্ষককে ঘিরে তদন্ত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ভাড়া বাসায় খুন ভারতীয় মডেল, জিম প্রশিক্ষককে ঘিরে তদন্ত
ছবি: সংগৃহীত

নিজের ভাড়া বাসায় খুন হয়েছেন ২১ বছর বয়সী ভারতীয় মডেল মুসকান। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় মুসকান ফ্ল্যাটে একাই ছিলেন। ওই সময় তার পরিচিত এক জিম প্রশিক্ষক সেখানে গিয়েছিলেন বলে পুলিশের ধারণা।

প্রতিবেশীরা জানান, ফ্ল্যাটের ভেতর থেকে মুসকানের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। তাদের অভিযোগ, এ সময় ওই জিম প্রশিক্ষককে সেখান থেকে দ্রুত চলে যেতে দেখা যায়।

ঘটনার পর জিম প্রশিক্ষককে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। তদন্তের অংশ হিসেবে তার জিম ও বাসায় তল্লাশি চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার স্বজন ও পরিচিতদেরও।

পশ্চিম দিল্লির তিলকনগরের নিউ মহাবীর নগর এলাকায় ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। একই সঙ্গে প্রতিবেশীদের বক্তব্যও নেওয়া হচ্ছে।

পুলিশের প্রাথমিক তথ্যে, মুসকান ও ওই জিম প্রশিক্ষকের প্রায় দেড় বছরের পরিচয় ছিল। তবে মুসকানের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করতেন ওই ব্যক্তি। হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা এখনো তদন্তাধীন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ভাড়া বাসায় খুন ভারতীয় মডেল, জিম প্রশিক্ষককে ঘিরে তদন্ত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

নিজের ভাড়া বাসায় খুন হয়েছেন ২১ বছর বয়সী ভারতীয় মডেল মুসকান। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় মুসকান ফ্ল্যাটে একাই ছিলেন। ওই সময় তার পরিচিত এক জিম প্রশিক্ষক সেখানে গিয়েছিলেন বলে পুলিশের ধারণা।

প্রতিবেশীরা জানান, ফ্ল্যাটের ভেতর থেকে মুসকানের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। তাদের অভিযোগ, এ সময় ওই জিম প্রশিক্ষককে সেখান থেকে দ্রুত চলে যেতে দেখা যায়।

ঘটনার পর জিম প্রশিক্ষককে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। তদন্তের অংশ হিসেবে তার জিম ও বাসায় তল্লাশি চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার স্বজন ও পরিচিতদেরও।

পশ্চিম দিল্লির তিলকনগরের নিউ মহাবীর নগর এলাকায় ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। একই সঙ্গে প্রতিবেশীদের বক্তব্যও নেওয়া হচ্ছে।

পুলিশের প্রাথমিক তথ্যে, মুসকান ও ওই জিম প্রশিক্ষকের প্রায় দেড় বছরের পরিচয় ছিল। তবে মুসকানের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করতেন ওই ব্যক্তি। হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা এখনো তদন্তাধীন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream