বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

‘মহানগর ৩’ কবে তার অপেক্ষায় দর্শক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| ফটো কার্ড

‘মহানগর ৩’ কবে তার অপেক্ষায় দর্শক
‘মহানগর ৩’ কবে তার অপেক্ষায় দর্শক

‘মহানগর’ দেশে ওয়েব সিরিজের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আশফাক নিপুণের। ২০২১ সালে বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলার পাশাপাশি মুক্তির পর ভারতেও দর্শকদের নজর কেড়েছিল সিরিজটি। দ্বিতীয় কিস্তি দুই বছর পর মুক্তি পায়। এরপর দর্শকেরা দ্বিতীয় সিজনের শেষের চমক থেকেই তৃতীয় কিস্তির অপেক্ষায় ছিলেন।

তিন বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি ‘মহানগর ৩’-এর কাজ। এ নিয়ে দীর্ঘদিন ধরে নির্মাতা আশফাক নিপুণের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মন্তব্যে প্রশ্ন করেছেন ভক্তরা। কখনও কাজ শুরুর খবর এলেও পরে বাজেটসংক্রান্ত জটিলতায় সিরিজটির নির্মাণ আটকে যাওয়ার কথা জানা যায়।

অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আজ ২৬ আগস্ট নিজের জন্মদিনে ‘মহানগর ৩’ নিয়ে সুখবর দিয়েছেন আশফাক নিপুণ। ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে সিরিজটির তৃতীয় সিজন আসার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ভিডিওতে নিজের জন্মদিনের কথা জানিয়ে নিপুণ বলেন, ‘যাই হোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’ তবে কোন স্ক্রিপ্টের কথা বলছেন, সেটি সরাসরি উল্লেখ করেননি তিনি। এরপর নিজের কণ্ঠে গেয়ে শোনান ‘মহানগর’-এর পরিচিত ইন্ট্রো মিউজিক। এতেই স্পষ্ট হয়ে যায়, নির্মাতা ‘মহানগর ৩’-এর চিত্রনাট্য নিয়েই ব্যস্ত।

তবে তৃতীয় সিজনের শুটিং কবে শুরু হবে কিংবা কবে নাগাদ এটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কিছু জানাননি নির্মাতা। ফলে দর্শকদের আপাতত অপেক্ষা করতে হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

‘মহানগর’-এর গল্প, চিত্রনাট্য ও অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। বিশেষ করে পুলিশ কর্মকর্তা ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমের অভিনয় আলাদাভাবে প্রশংসিত হয়। চরিত্রটি তাঁকে নতুন করে দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে।

‘মহানগর ৩’-এও ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমকে দেখা যাবে বলে জানা গেছে। পাশাপাশি তৃতীয় সিজনে বিশেষ চমক হিসেবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যেতে পারে বলে আলোচনা রয়েছে।

২০২১ সালে প্রথম সিজন মুক্তির পর ‘মহানগর’ বাংলাদেশের ওয়েব কনটেন্টের আলোচনায় নতুন মাত্রা যোগ করে। দুই বছর পর দ্বিতীয় সিজনেও দর্শকদের আগ্রহ ধরে রাখে সিরিজটি। এবার দীর্ঘ অপেক্ষার পর তৃতীয় সিজনের ইঙ্গিত পাওয়ায় নতুন করে উচ্ছ্বসিত দর্শকেরা।

বিষয় : মোশাররফ করিম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

‘মহানগর ৩’ কবে তার অপেক্ষায় দর্শক

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream