বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ঈদে মোশাররফ করিম-সুমাইয়া শিমু ফিরছেন নতুন সিনেমায়

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঈদে মোশাররফ করিম-সুমাইয়া শিমু ফিরছেন নতুন সিনেমায়
ঈদে মোশাররফ করিম-সুমাইয়া শিমু ফিরছেন নতুন সিনেমায়

মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না আর পারিবারিক ভ্রমণের নানা ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ঈদের সিনেমা ‘যাত্রা বিরতি’। এতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘি ও দিলারা জামানসহ আরও অনেকে।

চরকি প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন কাজী আসাদ। সম্প্রতি নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে সিনেমাটির চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ২০২৭ সালের ঈদে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এরই মধ্যে শুটিংয়ের জন্য পুরো টিম অবস্থান করছে কুয়াকাটায়।

সিনেমাটিতে পরিবারের জ্যেষ্ঠ সদস্যের চরিত্রে দেখা যাবে ৮৪ বছর বয়সী অভিনেত্রী দিলারা জামানকে। শুটিংয়ের পাশাপাশি কুয়াকাটায় ঘুরে বেড়ানো এবং তরুণ সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে বেশ আনন্দিত তিনি।

দীর্ঘ বিরতির পর ‘যাত্রা বিরতি’ সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন মোশাররফ করিম ও সুমাইয়া শিমু। এর আগে বিভিন্ন কাজে এই জুটির অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে। নতুন সিনেমাতেও তাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন নির্মাতা।

এ প্রসঙ্গে পরিচালক কাজী আসাদ বলেন, উৎসবের সময় সবাই পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে একসঙ্গে থাকতে পছন্দ করেন। সিনেমার গল্পও এমন একটি পারিবারিক ভ্রমণকে ঘিরে তৈরি। তাই ঈদে মুক্তির জন্য গল্পটি উপযুক্ত বলে মনে হয়েছে তাঁর।

এর আগে চরকির জন্য ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজ ও ‘লাইফলাইন’ চলচ্চিত্র নির্মাণ করেছেন কাজী আসাদ। দুটি কাজই দর্শকদের প্রশংসা পেয়েছে। তবে ‘যাত্রা বিরতি’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দার চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন তিনি।

’যাত্রা বিরতি’ সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতির পর নতুন করে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সুমাইয়া শিমু। সিনেমায় নিজের অভিষেকের জন্য ’যাত্রা বিরতি’–কেই কেন উপযুক্ত মনে করলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। এ সিনেমায় যুক্ত হওয়ার পেছনে সহশিল্পীরাও ভূমিকা রেখেছেন বলে জানান এ অভিনেত্রী।

শিমু বলেন, ’স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমার চরিত্রটাও সুন্দর। কিন্তু তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হয়ে গেলাম। আশা করছি দর্শকরা পর্দায় আমাদের পুরো পরিবারকে দেখে নিজেদেরকেই খুঁজে পাবেন।’

নির্মাতা কাজী আসাদের পরিচালনায় এর আগে ’আধুনিক বাংলা হোটেল’ সিরিজে অভিনয় করেছেন মোশাররফ করিম। তাই একরকম বোঝাপড়া আগে থেকেই ছিল। সিনেমাটি করার ব্যাপারে তাই খুব বেশি চিন্তা করতে হয়নি তার। তবে কাজটি কতটা ভালো করে করতে পারছেন, যেটা করতে চাইছেন সেটা করতে পারছেন কি না, তা নিয়ে খুব সচেতন মোশাররফ করিম।

এ অভিনেতা বলেন, ’সুমাইয়া শিমু এবং আমি অনেকদিন পর একসঙ্গে অভিনয় করছি, এটা একরকম ভালোলাগার। গল্পটাও খুব সুন্দর। কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকরাও পছন্দ করবেন আশা করি। আমার কাছে এখন কাজটা ঠিকমতো করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ একটু চিন্তায় আছেন প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় সুমাইয়া শিমু এবং দিলারা জামানের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের সঙ্গে কাজ করেননি কখনও। দীঘি বলেন, ’মোশাররফ করিম আঙ্কেলের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলব সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তিনি আমার খুবই পছন্দের। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে একটু রিহার্সেল করে নিলে আশা করি ঠিক হয়ে যাবে। সিনেমার গল্পটা খুবই সুন্দর এবং আমি এক্সাইটেড।’

চরকির সিইও রেদওয়ান রনি বলেন,“কাজী আসাদের নির্মাণে দর্শকের আস্থা তৈরি হয়েছে, এর সঙ্গে আছেন দেশের জনপ্রিয় ও গুণী সব অভিনয়শিল্পী। সব মিলিয়ে দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার প্রচেষ্টায় আছি, আশা করি ঈদে দর্শকের উচ্ছ্বাস আমাদের আবার অনুপ্রাণিত করবে।”

‘যাত্রা বিরতি’ সিনেমার গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। কুয়াকাটা ও অনেক দর্শনীয় স্থানে শুটিং চলবে ডিসেম্বর পর্যন্ত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঈদে মোশাররফ করিম-সুমাইয়া শিমু ফিরছেন নতুন সিনেমায়

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream