মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ধামরাইয়ের রাজাপুরে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ধামরাইয়ের রাজাপুরে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান
ধামরাইয়ের রাজাপুরে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

অভিনেতা সোহেল খানকে ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর তাঁকে দাফন করা হয়। এর আগে রাজাপুর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ‘নসীব’ সিনেমার শুটিং করতে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। আজ সকালে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের প্রয়াত আতাউর রহমান খানের ছেলে। দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন এই অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর থেকে বগুড়ায় ছিলেন সোহেল খান। আগামীকাল বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। পরে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে গিয়ে ইউনিটের এক সদস্য দেখেন, তিনি বিছানায় পড়ে আছেন। ডেকে সাড়া না পেয়ে ওই সদস্য অন্যদের ডাকেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আজ বিকেলে সোহেল খানের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে খাটিয়ায় রাখা হয়েছে মরদেহ। আত্মীয়স্বজনের কেউ আহাজারি করছেন। কেউ বিমর্ষ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন। কেউ কেউ আবার একে অপরের সঙ্গে সোহেল খানকে নিয়ে স্মৃতিচারণা করছেন।

সোহেল খানের ফুফাতো ভাই আবদুল আলীম খান সেলিম প্রথম আলোকে বলেন, ‘সোহেল গ্রামপাগল মানুষ ছিলেন। অনেক সময় তাঁকে বকাঝকা করেছি, কখনো রাগ করেননি।’

বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদ নাহিদ হোসেন খান। সম্পর্কে সোহেল খান তাঁর মামা হন। নাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘সোহেল মামা আঞ্চলিক ভাষায় কথা বলা বা এলাকার যে রীতিনীতি, আচার-ব্যবহার—এগুলো অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। উনি একেবারেই সহজ-সরলভাবে আশপাশের লোকজনের সঙ্গে মিশতেন।’

গ্রামের সামাজিক কাজে সক্রিয় অংশগ্রহণ ছিল এই অভিনেতার। সময় পেলেই ছুটে যেতেন গ্রামে। সোহেল খানের আত্মীয় এবং স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘সম্পর্কে সোহেল খান আমার মামা হন। তিনি গ্রামের সামাজিক সব কাজের সঙ্গেই যুক্ত ছিলেন।’

সোহেল খানের মৃত্যু চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন ‘নসীব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান। তিনি বলেন, ‘আমরা মাটির মানুষ, মাটির কাছেই থাকতে চাই। সোহেল ভাইও মাটির মানুষ ছিলেন।’

আরাশাদ আদনান বলেন, ‘তিনি (সোহেল খান) আমাদের সিনিয়র শিল্পী, বড় ভাই ছিলেন। আমরা তাঁকে অনেক সম্মান করতাম। আমরা তাঁকে অনেক মিস করব। শুধু আমার সিনেমা নয়, আমাদের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য তাঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’

বিষয় : মৃত্যু ঢাকা বিভাগ ঢাকা সাভার শুটিং স্পোর্ট জানাজার নামাজ ধামরাই

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ধামরাইয়ের রাজাপুরে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream