মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কলেজের নাম ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করলেই টিসি

কলেজের পোশাক পরে কিংবা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজ কর্তৃপক্ষ। এমন কর্মকাণ্ডে জড়িত শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার কথাও জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ সতর্কবার্তা দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, কোনো শিক্ষার্থী কলেজের পোশাক পরে, ক্যাম্পাসে অবস্থান করে অথবা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে টিসি দেওয়ার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কলেজের অনার্স বিভাগের সব বিভাগীয় প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ নোটিশটিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কলেজের নাম ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করলেই টিসি

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

কলেজের পোশাক পরে কিংবা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজ কর্তৃপক্ষ। এমন কর্মকাণ্ডে জড়িত শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার কথাও জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ সতর্কবার্তা দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, কোনো শিক্ষার্থী কলেজের পোশাক পরে, ক্যাম্পাসে অবস্থান করে অথবা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে টিসি দেওয়ার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কলেজের অনার্স বিভাগের সব বিভাগীয় প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ নোটিশটিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream