মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মৌলভীবাজারে রাখাল নৃত্যে শুরু মণিপুরীদের ১৮৪তম মহারাস উৎসব

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হয়েছে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। শারদীয় পূর্ণিমা তিথি উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে উপজেলার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপ ও আদমপুরের তেতইগাঁও সানাঠাকুর মণ্ডপে উৎসবের আয়োজন করা হয়।

বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের আয়োজনে এবার ১৮৪তম মহারাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের আয়োজনে আদমপুরে পালিত হচ্ছে ৪১তম রাস উৎসব।

সকাল থেকেই মণিপুরি পল্লিগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ঐতিহ্যবাহী পোশাক,বাদ্যযন্ত্রের সুর আর দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে উৎসবস্থল। মহারাসলীলা উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও ভিড় করেন। উৎসবকে কেন্দ্র করে আশপাশের এলাকায় বসেছে মেলা।

আয়োজকদের তথ্য অনুযায়ী,সকাল সাড়ে ১১টা থেকে গোধূলি পর্যন্ত চলে রাখাল নৃত্য বা গোষ্ঠলীলা। এতে শ্রীকৃষ্ণের বাল্যজীবনের রাখাল রূপ তুলে ধরেন শিল্পীরা। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

রাত ১০টা থেকে শুরু হওয়ার কথা শ্রীকৃষ্ণের মহারাসলীলার মূল নৃত্যপর্ব। গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাকে কথা, গান ও নৃত্যের মাধ্যমে তুলে ধরবেন শিল্পীরা। এই পরিবেশনা চলবে ভোর পর্যন্ত।

এর আগে সোমবার সন্ধ্যায় মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে ১৮৪তম রাস উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ জানান, রাস উৎসবকে ঘিরে মণিপুরি সম্প্রদায়ের প্রতিটি পরিবার কয়েক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নেয়। উৎসব দেখতে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থী আসেন।

এদিকে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আয়োজকরাও সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে রাখাল নৃত্যে শুরু মণিপুরীদের ১৮৪তম মহারাস উৎসব

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream