মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে ৪ দিন ধরে বন্ধ পাথর লোডিং, বিপাকে ব্যবসায়ীরা

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে গত চার দিন ধরে বন্ধ রয়েছে আমদানি করা এলসি পাথর লোডিং কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন পাথর ব্যবসায়ী ও সরবরাহকারীরা। আটকা পড়েছে দেশের বিভিন্ন জেলা থেকে পাথর নিতে আসা অসংখ্য ট্রাক। পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার সাধারণ শ্রমিক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালেও বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় একই পরিস্থিতি দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বন্দরের মাধ্যমে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি এবং অন্যান্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে দুই শ্রমিক সংগঠনের মধ্যে লোডিং কার্যক্রম নিয়ে বিরোধের কারণে ক্রাশিং করা এলসি পাথর ট্রাকে লোড করা যাচ্ছে না। ফলে বন্দরে পাথর মজুত থাকলেও তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে পারছেন না ব্যবসায়ীরা।

এদিকে পাথর লোডিং বন্ধ থাকায় একদিকে যেমন ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন, অন্যদিকে কাজ না পেয়ে বেকার সময় পার করছেন কয়েক হাজার শ্রমিক। আমদানিকারকদের আশঙ্কা, দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে বন্দরের আমদানি কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শ্রমিক সংগঠন দুটির নেতারা এ নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

বাংলাবান্ধা স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক সংগঠনের সভাপতি আখতারুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বন্দরের লোড-আনলোড কার্যক্রমের সঙ্গে যুক্ত। আমাদের শ্রমিকেরাই এ কাজ করে আসছেন। কিন্তু গত তিন-চার দিন ধরে তিরনই লেবার অফিসের লোকজন বিভিন্ন গাড়ি আটকে দিচ্ছেন। এতে লোডিং কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অনেক গাড়ি আটকা পড়েছে এবং শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েছেন। বন্দর কর্তৃপক্ষ যেভাবে আমাদের দিয়ে কাজ করাচ্ছে, আমরা সেভাবেই কাজ করছি। আমাদের দাবি, আমরা যেহেতু বন্দরে কাজ করে আসছি, ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত রাখতে চাই।”

অন্যদিকে বাংলাবান্ধা ইউনিয়ন লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের সচিব শাকিল হোসেন বলেন, “এখানে দ্বন্দ্বের কিছু নেই। আমরা দীর্ঘদিন ধরে লোড-আনলোডের কাজ করে আসছি। সম্প্রতি ব্যবসায়ীরা আমাদের পেলুডা গাড়ির মাধ্যমে পাথর লোড করার জন্য বলেন। সে অনুযায়ী আমরা কাজ করছিলাম। কিন্তু হঠাৎ করে কুলি শ্রমিকেরা আমাদের কাজে বাধা দিতে শুরু করেন। কুলি শ্রমিকদের কাজ আলাদা, আর আমাদের কাজ আলাদা। এ নিয়ে তারা বাধা দিলে বিরোধের সৃষ্টি হয়। তাদের এমন আচরণে আমাদের অনেক সাধারণ শ্রমিকও কর্মহীন হয়ে পড়েছেন।”

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানিকারক আব্দুল আল মামুন বলেন, “আমরা এ বন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে এলসির মাধ্যমে পাথর ও বোর্ড আমদানি করি। বর্তমানে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও দুই শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ক্রাশিং করা পাথর লোডিং হচ্ছে না। এতে আমরা বিপাকে পড়েছি। পাথর আটকে থাকায় দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে পারছি না। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে বন্দরের আমদানি কার্যক্রমেও প্রভাব পড়তে পারে।”

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, “বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের মধ্যে যে অসন্তোষ চলছে, সেটি বন্দর এলাকার বাইরে। এখন পর্যন্ত এর কোনো প্রভাব বন্দরের কার্যক্রমে পড়েনি। তবে আমদানি করা এলসি পাথর বিক্রি ও সরবরাহ বন্ধ থাকলে ব্যবসায়িক কার্যক্রমে কিছুটা প্রভাব পড়তে পারে। এখন পর্যন্ত কোনো শ্রমিক সংগঠনই বন্দর কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ করেনি।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে ৪ দিন ধরে বন্ধ পাথর লোডিং, বিপাকে ব্যবসায়ীরা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream