মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকা‌রি ভা‌বে ধান সংগ্রহ শুরু

রাজবাড়ীতে সরকারিভাবে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর খাদ্যগুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমান।

‎

‎এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপঙ্কর মণ্ডল ও সদর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা রেজাউল হোসাইন।

‎

‎চলতি আমন মৌসুমে রাজবাড়ী সদর উপজেলা থেকে কৃষকদের কাছ থেকে ৭৯৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর পুরো জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ হাজার ৮০৬ মেট্রিক টন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

‎

‎উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, কৃষকরা যাতে ধানের ন্যায্যমূল্য পান এবং লাভবান হন, সে জন্য সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। স‌র্বোচ্চ ১৪ আদ্রতা যুক্ত শুক‌নো ধান প্রতি কে‌জি ৩৫ টাকা দরে 

কৃষক সরকারের কাছে বিক্রি করতে পারবেন। এতে কৃষকরা উপকৃত হবেন।

‎

‎উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে কৃষি অফিস থেকে একটি সনদ নিতে হবে। কৃষকরা যেকোনো সময় কৃষি অফিসে গিয়ে এ সনদ সংগ্রহ করতে পারবেন। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন এবং সর্বনিম্ন ১২০ কেজি ধান বিক্রি করতে পারবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকা‌রি ভা‌বে ধান সংগ্রহ শুরু

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

রাজবাড়ীতে সরকারিভাবে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর খাদ্যগুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমান।

‎

‎এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপঙ্কর মণ্ডল ও সদর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা রেজাউল হোসাইন।

‎

‎চলতি আমন মৌসুমে রাজবাড়ী সদর উপজেলা থেকে কৃষকদের কাছ থেকে ৭৯৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর পুরো জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ হাজার ৮০৬ মেট্রিক টন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

‎

‎উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, কৃষকরা যাতে ধানের ন্যায্যমূল্য পান এবং লাভবান হন, সে জন্য সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। স‌র্বোচ্চ ১৪ আদ্রতা যুক্ত শুক‌নো ধান প্রতি কে‌জি ৩৫ টাকা দরে 

কৃষক সরকারের কাছে বিক্রি করতে পারবেন। এতে কৃষকরা উপকৃত হবেন।

‎

‎উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে কৃষি অফিস থেকে একটি সনদ নিতে হবে। কৃষকরা যেকোনো সময় কৃষি অফিসে গিয়ে এ সনদ সংগ্রহ করতে পারবেন। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন এবং সর্বনিম্ন ১২০ কেজি ধান বিক্রি করতে পারবেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream