শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । শাহজাদপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফরিদুল ইসলাম ,শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম , উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ইকবাল হাসান হিরু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, বীর মুক্তিযোদ্ধা আমানত হোসেন ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার বিল্লাল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন , মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ সাইদুল ইসলাম, বণিক সমিতির সভাপতি ইমদাদুল হক নওশাদ , মনিরামপুর বাজার সমিতির সভাপতি রেজাউল করিম রাজা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সভাপতি আল-আমিন হোসেন, প্রমূখ। উক্ত সভায় শাহজাদপুর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ১৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মতামত