মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গোয়ালন্দে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৪ দিনের কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে গাঁজাসহ মজনু শেখ (৫৫) নামে এক মাদক সেবিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলাধীন গোয়ালন্দ বাসস্ট্যান্ডের ব্যাপারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফুল হক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের একপর্যায়ে মজনু শেখের দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধারসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়।

আটক মজনু শেখ গোয়ালন্দ বাসস্ট্যান্ডের ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত ইয়ার শেখের ছেলে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোয়ালন্দে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৪ দিনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে গাঁজাসহ মজনু শেখ (৫৫) নামে এক মাদক সেবিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলাধীন গোয়ালন্দ বাসস্ট্যান্ডের ব্যাপারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফুল হক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের একপর্যায়ে মজনু শেখের দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধারসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়।

আটক মজনু শেখ গোয়ালন্দ বাসস্ট্যান্ডের ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত ইয়ার শেখের ছেলে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream