সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ছিনতাইকারীর কবলে শিক্ষিকার মৃত্যু

ছিনতাইকারীর কবলে শিক্ষিকার মৃত্যু

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) নিহতের ঘটনায় মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের কাছ থেকে ছিনতাই করা মালামাল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান তিনি। পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে রনজিনা পারভীন বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাচ্ছিলেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গত ৩০ আগস্ট রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫৯টি মামলা দায়ের করেছে পুলিশ। আজ বুধবার (১৯ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৩৩, ওয়ারীতে ৮০, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৪৫, মিরপুরে ১৩২, গুলশানে ৪০, উত্তরা বিভাগে ৫৫ এবং গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন। অভিযানকালে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, দুই পুরিয়া হেরোইন ও পাঁচ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ১১টি মোবাইল ফোন, ৫২৬ বস্তা চাল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও একটি প্রাইভেটকারের রিমোট চাবি উদ্ধার করা হয়। এ ছাড়া দুই ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামতসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৩
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream