শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আবারও ডনের জামিন নামঞ্জুর করলেন আদালত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আবারও ডনের জামিন নামঞ্জুর করলেন আদালত
আবারও ডনের জামিন নামঞ্জুর করলেন আদালত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন আদালত আবারও নাকচ করেছেন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহিদা আক্তার এ আদেশ দেন।

ডনের পক্ষে তাঁর আইনজীবী সফিউল ইসলাম আদালতে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।

জামিন আবেদনে আরও বলা হয়, পুলিশের বিভিন্ন সংস্থা আগে কয়েক দফা মামলাটি তদন্ত করেছে। প্রতিবারই তদন্তে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে ডনের বিরুদ্ধে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেন তাঁর আইনজীবী।

আবেদনে ডনের অসুস্থতার কথাও উল্লেখ করা হয়। আইনজীবী জানান, তিনি বিভিন্ন রোগে ভুগছেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর স্থায়ী ঠিকানা থাকায় জামিন পেলে পালিয়ে যাওয়ার আশঙ্কা নেই বলেও আবেদনে বলা হয়।

তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একাধিকবার ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ৯ আগস্ট এ মামলায় ডনকে কারাগারে পাঠানো হয়। ওই দিন সকাল ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন। খবর পেয়ে সিআইডির একটি দল বিমানবন্দরে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়। পরে এ মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা করা হয়। মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। এজাহারে ১১ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়।

মামলার এজাহারে আসামি করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, আশরাফুল হক ওরফে ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদকে।

এর আগে গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ওসিকে সালমান শাহর ‘অস্বাভাবিক মৃত্যু’র মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

উল্লেখ্য, রমনা থানায় হত্যা মামলা দায়েরের পর গত বছরের ২৭ অক্টোবর সামিরা হক ও আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

বিষয় : সালমান শাহ ঢাকা বিভাগ মামলা হত্যা আদালত ঢাকা জেলা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

আবারও ডনের জামিন নামঞ্জুর করলেন আদালত

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream