শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পাবনায় বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাবনায় বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের
ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলায় বৃষ্টির সময় বিলে নির্মিত পলিথিনের একটি অস্থায়ী ঘরে আশ্রয় নিয়ে বজ্রপাতে ৬ জন কিশোর ও তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেলে পাবনা সদর উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু।

ইউপি চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বিকেলে বিলে কাজ করার সময় হঠাৎ ঝোড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে সেখানে থাকা পলিথিন দিয়ে তৈরি একটি অস্থায়ী কুঁড়েঘরে আশ্রয় নেন কয়েকজন তরুণ ও কিশোর।

বৃষ্টি চলাকালীন হঠাৎ উক্ত পলিথিনের ঘরে সরাসরি বিকট শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ও আহতদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় সংগ্রহ এবং আইনি প্রক্রিয়ার কাজ চলছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


পাবনায় বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

পাবনা সদর উপজেলায় বৃষ্টির সময় বিলে নির্মিত পলিথিনের একটি অস্থায়ী ঘরে আশ্রয় নিয়ে বজ্রপাতে ৬ জন কিশোর ও তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেলে পাবনা সদর উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু।

ইউপি চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বিকেলে বিলে কাজ করার সময় হঠাৎ ঝোড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে সেখানে থাকা পলিথিন দিয়ে তৈরি একটি অস্থায়ী কুঁড়েঘরে আশ্রয় নেন কয়েকজন তরুণ ও কিশোর।

বৃষ্টি চলাকালীন হঠাৎ উক্ত পলিথিনের ঘরে সরাসরি বিকট শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ও আহতদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় সংগ্রহ এবং আইনি প্রক্রিয়ার কাজ চলছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream