রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
আজও হৃদয়ে সালমান শাহ, জন্মদিনে বিশেষ ট্রিবিউট

আজও হৃদয়ে সালমান শাহ, জন্মদিনে বিশেষ ট্রিবিউট

৫৫তম জন্মবার্ষিকী আজ চিত্রনায়ক সালমান শাহর। আজ বেঁচে থাকলে ৫৬ বছরে পা দিতেন তিনি। এই অভিনেতা ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা। মৃত্যুর ৩০ বছর পর, তাঁর জনপ্রিয়তা আজও অমলিন। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা। ব্যাকডেটেড বানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। যিনি এর আগে ‘থ্রি ইডিয়টস’, ‘মনপুরা’সহ বিশ্বসেরা কিছু সিনেমার গল্প পুনর্নির্মাণ করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি করেছেন। এ ছাড়া আবরার ফাহাদের হত্যাকাণ্ড অবলম্বনে বানিয়েছে ‘রুম নম্বর ২০১১’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা। সালমান শাহকে ট্রিবিউট করে নির্মিত ব্যাকডেটেড নিয়ে জিসান আহমেদ বলেন, ‘চলচ্চিত্রে সালমান শাহর ক্যারিয়ার, ওই সময়ে তাঁর জনপ্রিয়তার গল্প উঠে আসবে এই সিনেমায়। তাঁর সম্পর্কে অনেক তথ্য জানা যাবে এতে। স্বল্প সময় হলেও এখানে একটি বার্তাও থাকবে। আশা করছি সবার ভালো লাগবে।’ নির্মাতা জানান, সালমান শাহর পরিবারের অনুমতি নিয়েই স্বল্পদৈর্ঘ্যটি বানিয়েছেন তিনি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ। আরও আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সন্ধ্যা ৭টায় জিসু এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্যটি।

সালমান শাহকে স্মরণে তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনী

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করেছে। এ উৎসব চলবে ‘সালমান শাহ স্মরণে’ শিরোনামে আজ রোববার থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে প্রতিদিন বিকেল ৪টায় দর্শনার্থীদের জন্য থাকবে এই আয়োজন। আজ রোববার এ অভিনেতার ৩০তম মৃত্যুবার্ষিকী। আয়োজকরা জানিয়েছেন সালমান অভিনীত ৩ টি সিনেমা দেখানো হবে উৎসবে। প্রথম দিন আজ বিকাল ৪টায় প্রদর্শিত হবে এম এ খালেক পরিচালিত সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় সালমানের বীপরীতে অভিনয় করেন শাবনূ ও সোনিয়া। দ্বিতীয় দিন আগামীকাল একই সময়ে দেখানো হবে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল সালমান শাহ ও মৌসুমী জুটির। সিনেমায় অভিনয় করেছেন রাজীব, আবুল হায়াত প্রমূখ। উৎসবের শেষ আগামী মঙ্গলবার বিকেল ৪টায় থাকছে মতিন রহমান পরিচালিত ‘তোমাকে চাই’।  ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। চার বছরের অভিনয়জীবনে সালমান সিনেমা করেছেন ২৭টি। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দারিয়াপাড়ায় নানাবাড়িতে জন্ম সালমান শাহর। শৈশবে সংগীতের পাঠ নিয়েছিলেন ছায়ানটে, গেয়েছেন গানও।

সালমান শাহকে স্মরণে তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনী

ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার  ডনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ।২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ঢাকার আদালতে এ আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। রিমান্ড আবেদনে সিআইডি বলেছে, সালমান শাহ হত্যা মামলাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চল্যকর। জনপ্রিয় এই চিত্রনায়কের মৃত্যুর পর ১৯৯৬ সাল থেকেই তার মা নীলা চৌধুরী নিরপেক্ষ তদন্তের দাবি করে আসছেন। এ বিষয়ে তিনি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তৎপর রয়েছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছে তদন্ত সংস্থাটি। রিমান্ড আবেদনে ডনকে ‘অত্যন্ত সুকৌশলী ও ধূর্ত প্রকৃতির লোক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে মামলায় জড়িত অন্য সহযোগী আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আবেদনে উল্লেখ করেছে সিআইডি। এ ছাড়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কীভাবে, কী কারণে এবং কার ইন্ধনে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন—সে বিষয়ে তথ্য উদ্‌ঘাটনের জন্যও তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে দাবি করেছে তদন্ত সংস্থাটি। গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১২ আগস্ট তার পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরে তার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়। এরপর বিভিন্ন সময়ে একাধিক সংস্থা মামলাটি তদন্ত করে। ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি। আগামী ৩০ আগস্ট মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত ডনকে জিজ্ঞাসাবাদের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন

আসামি ডনকে নিয়ে যা বললেন সালমান শাহর মামা

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে কারাগারে হয়েছে। গতকাল রোববার সকালে তার মামা মোহাম্মদ আলমগীর কুমকুমের করা মামলায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে পুলিশ। সালমান শাহর মামা আলমগীর কুমকুম জানান, ‘সালমান শাহকে হত্যা করা হয়েছে। এই মামলায় তার বাসার পরিচারিকা ডলি, মনোয়ারা ও আবুলের সাক্ষ্য নেওয়া হয়নি। তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেই হত্যার মূল রহস্য বের হয়ে আসবে। অথচ পুলিশ বলছে, সালমান শাহ আত্মহত্যা করেছেন।’ সালমান শাহর হত্যা মামলার বাদী আলমগীর কুমকুম বলেন, আদালতে জবানবন্দিতে ডন বলেছেন, ‘সালমান শাহ যেদিন মারা যান। সেদিন হরতাল ছিল, এজন্য তিনি তার জানাজায় অংশ নিতে পারেননি। এরপর তিনি সিলেটে মাজারে যান। সেখানে গিয়ে প্রিয় বন্ধুর মাকে দেখতে যায়নি ডন। বন্ধু হলে এমন হওয়ার কথা নয়।’ গতকাল ডনকে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।   আদালতে সিআইডির আবেদনে বলা হয়, ডনসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছে বলে বাদী এজাহারে বলেছে। মামলার তদন্ত চলছে। এ আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। ডনকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

আসামি ডনকে নিয়ে যা বললেন সালমান শাহর মামা

সালমান শাহর রহস্যজনক মৃত্যু নিয়ে সমালোচনার জবাব দিলেন শাবনূর

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ফের আলোচনার ঝড় উঠেছে। দীর্ঘ ২৯ বছর পর সম্প্রতি এক সাক্ষাৎকারে রিজভী আহমেদ ওরফে ফরহাদ দাবি করেছেন, সালমান শাহ খুন হননি, বরং আত্মহত্যা করেছিলেন—যার জন্য তিনি সালমান শাহর মা নীলা চৌধুরী এবং চিত্রনায়িকা শাবনূরকে দায়ী করেন। রিজভীর এই নতুন দাবির জবাবে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শাবনূর।শাবনূর তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এই ব্যক্তির অতীতের অপরাধচিত্র এবং অসঙ্গতি তুলে ধরে লিখেছেন:আদালতে দেওয়া স্বীকারোক্তি ও রাজসাক্ষী: ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে দেওয়া জবানবন্দিতে এই রিজভী আহমেদ নিজেই স্বীকার করেছিলেন যে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ১২ লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং তিনি ওই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরীকে (বিল্টু) অপহরণ চেষ্টার মামলায় গ্রেপ্তার হয়ে ৯ মাস কারাগারে থাকার পর সে সময় তিনি রাজসাক্ষী হন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে চলে যান। যে ব্যক্তি আদালতে নিজ মুখে সালমান শাহকে হত্যার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিল, সুদীর্ঘ ২৯ বছর পর এসে সেই ব্যক্তিই সম্পূর্ণ বিপরীত কথা বলছেন এবং বিষয়টিকে ‘আত্মহত্যা’ হিসেবে আখ্যা দিচ্ছেন। হঠাৎ করে এই ঘটনায় সালমান শাহর মা নীলা চৌধুরী এবং শাবনূরকে জড়িয়ে মিথ্যা অভিযোগ তোলাকে গভীর ষড়যন্ত্র ও সম্পূর্ণ উদ্দেশ্যেপ্রণোদিত বলে অভিহিত করেছেন অভিনেত্রী।অভিযুক্ত ব্যক্তির এমন পরস্পরবিরোধী বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে শাবনূর এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

সালমান শাহর রহস্যজনক মৃত্যু নিয়ে সমালোচনার জবাব দিলেন শাবনূর
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream