বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সালমান শাহর রহস্যজনক মৃত্যু নিয়ে সমালোচনার জবাব দিলেন শাবনূর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সালমান শাহর রহস্যজনক মৃত্যু নিয়ে সমালোচনার জবাব দিলেন শাবনূর
সালমান শাহর রহস্যজনক মৃত্যু নিয়ে সমালোচনার জবাব দিলেন শাবনূর

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ফের আলোচনার ঝড় উঠেছে। দীর্ঘ ২৯ বছর পর সম্প্রতি এক সাক্ষাৎকারে রিজভী আহমেদ ওরফে ফরহাদ দাবি করেছেন, সালমান শাহ খুন হননি, বরং আত্মহত্যা করেছিলেন—যার জন্য তিনি সালমান শাহর মা নীলা চৌধুরী এবং চিত্রনায়িকা শাবনূরকে দায়ী করেন। রিজভীর এই নতুন দাবির জবাবে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শাবনূর।

শাবনূর তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এই ব্যক্তির অতীতের অপরাধচিত্র এবং অসঙ্গতি তুলে ধরে লিখেছেন:

আদালতে দেওয়া স্বীকারোক্তি ও রাজসাক্ষী: ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে দেওয়া জবানবন্দিতে এই রিজভী আহমেদ নিজেই স্বীকার করেছিলেন যে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ১২ লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং তিনি ওই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরীকে (বিল্টু) অপহরণ চেষ্টার মামলায় গ্রেপ্তার হয়ে ৯ মাস কারাগারে থাকার পর সে সময় তিনি রাজসাক্ষী হন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে চলে যান।

 যে ব্যক্তি আদালতে নিজ মুখে সালমান শাহকে হত্যার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিল, সুদীর্ঘ ২৯ বছর পর এসে সেই ব্যক্তিই সম্পূর্ণ বিপরীত কথা বলছেন এবং বিষয়টিকে ‘আত্মহত্যা’ হিসেবে আখ্যা দিচ্ছেন। হঠাৎ করে এই ঘটনায় সালমান শাহর মা নীলা চৌধুরী এবং শাবনূরকে জড়িয়ে মিথ্যা অভিযোগ তোলাকে গভীর ষড়যন্ত্র ও সম্পূর্ণ উদ্দেশ্যেপ্রণোদিত বলে অভিহিত করেছেন অভিনেত্রী।

অভিযুক্ত ব্যক্তির এমন পরস্পরবিরোধী বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে শাবনূর এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বিষয় : সালমান শাহ শাবনূর রহস্যজনক মৃত্যু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সালমান শাহর রহস্যজনক মৃত্যু নিয়ে সমালোচনার জবাব দিলেন শাবনূর

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ফের আলোচনার ঝড় উঠেছে। দীর্ঘ ২৯ বছর পর সম্প্রতি এক সাক্ষাৎকারে রিজভী আহমেদ ওরফে ফরহাদ দাবি করেছেন, সালমান শাহ খুন হননি, বরং আত্মহত্যা করেছিলেন—যার জন্য তিনি সালমান শাহর মা নীলা চৌধুরী এবং চিত্রনায়িকা শাবনূরকে দায়ী করেন। রিজভীর এই নতুন দাবির জবাবে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শাবনূর।

শাবনূর তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এই ব্যক্তির অতীতের অপরাধচিত্র এবং অসঙ্গতি তুলে ধরে লিখেছেন:

আদালতে দেওয়া স্বীকারোক্তি ও রাজসাক্ষী: ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে দেওয়া জবানবন্দিতে এই রিজভী আহমেদ নিজেই স্বীকার করেছিলেন যে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ১২ লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং তিনি ওই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরীকে (বিল্টু) অপহরণ চেষ্টার মামলায় গ্রেপ্তার হয়ে ৯ মাস কারাগারে থাকার পর সে সময় তিনি রাজসাক্ষী হন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে চলে যান।

 যে ব্যক্তি আদালতে নিজ মুখে সালমান শাহকে হত্যার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিল, সুদীর্ঘ ২৯ বছর পর এসে সেই ব্যক্তিই সম্পূর্ণ বিপরীত কথা বলছেন এবং বিষয়টিকে ‘আত্মহত্যা’ হিসেবে আখ্যা দিচ্ছেন। হঠাৎ করে এই ঘটনায় সালমান শাহর মা নীলা চৌধুরী এবং শাবনূরকে জড়িয়ে মিথ্যা অভিযোগ তোলাকে গভীর ষড়যন্ত্র ও সম্পূর্ণ উদ্দেশ্যেপ্রণোদিত বলে অভিহিত করেছেন অভিনেত্রী।

অভিযুক্ত ব্যক্তির এমন পরস্পরবিরোধী বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে শাবনূর এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream