সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আসামি ডনকে নিয়ে যা বললেন সালমান শাহর মামা

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে কারাগারে হয়েছে। গতকাল রোববার সকালে তার মামা মোহাম্মদ আলমগীর কুমকুমের করা মামলায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে পুলিশ।

সালমান শাহর মামা আলমগীর কুমকুম জানান, ‘সালমান শাহকে হত্যা করা হয়েছে। এই মামলায় তার বাসার পরিচারিকা ডলি, মনোয়ারা ও আবুলের সাক্ষ্য নেওয়া হয়নি। তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেই হত্যার মূল রহস্য বের হয়ে আসবে। অথচ পুলিশ বলছে, সালমান শাহ আত্মহত্যা করেছেন।’

সালমান শাহর হত্যা মামলার বাদী আলমগীর কুমকুম বলেন, আদালতে জবানবন্দিতে ডন বলেছেন, ‘সালমান শাহ যেদিন মারা যান। সেদিন হরতাল ছিল, এজন্য তিনি তার জানাজায় অংশ নিতে পারেননি। এরপর তিনি সিলেটে মাজারে যান। সেখানে গিয়ে প্রিয় বন্ধুর মাকে দেখতে যায়নি ডন। বন্ধু হলে এমন হওয়ার কথা নয়।’

গতকাল ডনকে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

আদালতে সিআইডির আবেদনে বলা হয়, ডনসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছে বলে বাদী এজাহারে বলেছে। মামলার তদন্ত চলছে। এ আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। ডনকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

বিষয় : সালমান শাহ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আসামি ডনকে নিয়ে যা বললেন সালমান শাহর মামা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে কারাগারে হয়েছে। গতকাল রোববার সকালে তার মামা মোহাম্মদ আলমগীর কুমকুমের করা মামলায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে পুলিশ।

সালমান শাহর মামা আলমগীর কুমকুম জানান, ‘সালমান শাহকে হত্যা করা হয়েছে। এই মামলায় তার বাসার পরিচারিকা ডলি, মনোয়ারা ও আবুলের সাক্ষ্য নেওয়া হয়নি। তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেই হত্যার মূল রহস্য বের হয়ে আসবে। অথচ পুলিশ বলছে, সালমান শাহ আত্মহত্যা করেছেন।’

সালমান শাহর হত্যা মামলার বাদী আলমগীর কুমকুম বলেন, আদালতে জবানবন্দিতে ডন বলেছেন, ‘সালমান শাহ যেদিন মারা যান। সেদিন হরতাল ছিল, এজন্য তিনি তার জানাজায় অংশ নিতে পারেননি। এরপর তিনি সিলেটে মাজারে যান। সেখানে গিয়ে প্রিয় বন্ধুর মাকে দেখতে যায়নি ডন। বন্ধু হলে এমন হওয়ার কথা নয়।’

গতকাল ডনকে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

আদালতে সিআইডির আবেদনে বলা হয়, ডনসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছে বলে বাদী এজাহারে বলেছে। মামলার তদন্ত চলছে। এ আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। ডনকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream