রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শুটিং শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার তাসনুভা তিশা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| ফটো কার্ড

শুটিং শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার তাসনুভা তিশা
শুটিং শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার তাসনুভা তিশা

নাটকের শুটিং শেষ করে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে ভৈরবে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় অল্পের জন্য বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি লাইভে এসে ভক্তদের এই দুর্ঘটনার বিস্তারিত জানান তিশা।

ঘটনার বিবরণ দিয়ে অভিনেত্রী জানান, শ্রীমঙ্গলে নাটকের কাজ শেষ করে সহকর্মীদের নিয়ে মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে ভৈরব ব্রিজ পার হয়ে টোল প্লাজার কাছাকাছি পৌঁছালে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কা দেওয়ার পরপরই পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে মোটরসাইকেলের সহায়তায় তিশা ও তাঁর সাথে থাকা সহকর্মীরা ধাওয়া করে একপর্যায়ে পিকআপটিকে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে দ্রুত ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

লাইভে এসে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে তাসনুভা তিশা বলেন, "দুর্ঘটনাটি অত্যন্ত মারাত্মক ছিল। অলৌকিকভাবে আমরা এক বড় ধরনের বিপদ ও প্রাণহানি থেকে রক্ষা পেয়েছি।" বর্তমানে তিনি ও তাঁর সহকর্মীরা ঝুঁকিমুক্ত আছেন বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ৩০ আগস্ট ২০২৬

শুটিং শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার তাসনুভা তিশা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

নাটকের শুটিং শেষ করে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে ভৈরবে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় অল্পের জন্য বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি লাইভে এসে ভক্তদের এই দুর্ঘটনার বিস্তারিত জানান তিশা।

ঘটনার বিবরণ দিয়ে অভিনেত্রী জানান, শ্রীমঙ্গলে নাটকের কাজ শেষ করে সহকর্মীদের নিয়ে মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে ভৈরব ব্রিজ পার হয়ে টোল প্লাজার কাছাকাছি পৌঁছালে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কা দেওয়ার পরপরই পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে মোটরসাইকেলের সহায়তায় তিশা ও তাঁর সাথে থাকা সহকর্মীরা ধাওয়া করে একপর্যায়ে পিকআপটিকে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে দ্রুত ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

লাইভে এসে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে তাসনুভা তিশা বলেন, "দুর্ঘটনাটি অত্যন্ত মারাত্মক ছিল। অলৌকিকভাবে আমরা এক বড় ধরনের বিপদ ও প্রাণহানি থেকে রক্ষা পেয়েছি।" বর্তমানে তিনি ও তাঁর সহকর্মীরা ঝুঁকিমুক্ত আছেন বলে জানা গেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream