আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রোববার (৩০ আগস্ট) ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটি’র উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে সংসদ অভিমুখে পদযাত্রা শুরু হবে। পরবর্তীতে মিছিলটি জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে এবং জোটের প্রতিনিধিদল স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির ঘোষিত এই কর্মসূচিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পূর্ণ সমর্থন রয়েছে। কর্মসূচিটি সফল করতে জোটের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মতামত