এ বছর নজরুল গবেষণায় নজরুল সাহিত্য পুরস্কার ২০২৬’ পেলেন ফ্রান্স প্রবাসী কবি ও লেখক এম আব্দুল কাইয়ুম। দেওয়া হয়।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলা একাডেমির কবি আল মাহমুদ কর্নারে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্য, গবেষণা, সংগীত, আবৃত্তি ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ গুণীজনকে এ পুরস্কার দেওয়া লোক গবেষণায় শাহ সাইফুল আলম পান্নু, নজরুল গবেষণায় এম. আব্দুল কাইয়ুম, কবিতায় আলী আকবর বাবুল ও মাকসুদা আননাহাল, উপন্যাসে খায়রুন্নেসা রিমি, সঙ্গীতে সৈয়দ সাইফুল্লাহ রুমী, সমাজসেবায় মো. আবুল বাসার, সাহিত্যে নন্দিনী লুইজা, আবৃত্তিতে ফারজানা করিম অর্পিতা এবং কথাসাহিত্যে শাম্মী তুলতুল এ পুরস্কার লাভ করেন।জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ ও বরণের লক্ষ্যে বাঙালি সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা, কবিতা পাঠ, আবৃত্তি এবং ‘নজরুল সাহিত্য পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান। আলোচক ছিলেন মিরপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম কাদের এবং লেখক ও অনুবাদক মাহবুবুল হক। অধ্যাপক ড. সন্তোষ ঢালীর সভাপতিত্বে ও আবৃত্তি শিল্পী ফারজানা করিম অর্পিতার সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাঙালি সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আরিফ নজরুল।
অনুষ্ঠানে আলোচনা ও সম্মাননা প্রদানের পাশাপাশি কবিতা পাঠ ও আবৃত্তির আয়োজন করা হয়। সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, কবি, লেখক, শিল্পী, আবৃত্তিশিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
মতামত