রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ডোমারের ‎চিলাহাটি রেলস্টেশনের ওয়াশফিট এলাকায় পুলিশের অভিযান

প্রতিবেদক

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলওয়ে স্টেশনের ওয়াশফিটসহ অন্ধকারাচ্ছন্ন কয়েকটি এলাকায় পুলিশের অভিযান পরিচালিত হয়েছে।

‎শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাদশা আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

‎স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর স্টেশনের ওয়াশফিটসহ নির্জন ও অন্ধকারাচ্ছন্ন কিছু এলাকায় মাদক সেবন, জুয়া ও নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডের আড্ডা বসে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ অভিযান পরিচালনা করে।

‎অভিযানে চিলাহাটি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন এবং স্টেশনে দায়িত্ব পালনরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা সহযোগিতা করেন।

‎চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাদশা আলম বলেন, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মাদক ও জুয়া সমাজের জন্য ভয়াবহ ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের কারণে বিশেষ করে তরুণ সমাজ ক্ষতির মুখে পড়ছে।

‎অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ৩০ আগস্ট ২০২৬

ডোমারের ‎চিলাহাটি রেলস্টেশনের ওয়াশফিট এলাকায় পুলিশের অভিযান

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলওয়ে স্টেশনের ওয়াশফিটসহ অন্ধকারাচ্ছন্ন কয়েকটি এলাকায় পুলিশের অভিযান পরিচালিত হয়েছে।

‎শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাদশা আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

‎স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর স্টেশনের ওয়াশফিটসহ নির্জন ও অন্ধকারাচ্ছন্ন কিছু এলাকায় মাদক সেবন, জুয়া ও নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডের আড্ডা বসে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ অভিযান পরিচালনা করে।

‎অভিযানে চিলাহাটি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন এবং স্টেশনে দায়িত্ব পালনরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা সহযোগিতা করেন।

‎চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাদশা আলম বলেন, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মাদক ও জুয়া সমাজের জন্য ভয়াবহ ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের কারণে বিশেষ করে তরুণ সমাজ ক্ষতির মুখে পড়ছে।

‎অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream