বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সৈয়দপুরে ১০ লাখ টাকার গাঁজাসহ নারী গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাস থেকে প্রায় ২৪ কেজি গাঁজার চালান উদ্ধার করা হয়েছে। এসব গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ঘটনায় সুলতানা রাজিয়া (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

তাঁর বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার বুড়িরচরে। সে ওই এলাকার আব্দুল শহীদের মেয়ে এবং মো. আফছার আলী স্ত্রী। শনিবার (২৯ আগস্ট) নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কর্তৃপক্ষ সংবাদটি নিশ্চিত করেছেন। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ডিএনসি'র একটি দল সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সুমনা ফিলিং স্টেশনে সামনে অবস্থান নেয়। এ সময় গাজীপুরের মাওনা থেকে পঞ্চগড়গামী ষ্টার ট্রাভেলস্ (ঢাকা মেট্টো-ব-১২-১৩০৯) নামের বাসটি ভোর সাড়ে চারটার সেখানে পৌঁছে। 

বাসটিকে থামিয়ে এফ-১ নম্বর সিটের নারী যাত্রী সুলতানা রাজিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার স্বীকারোক্তি মতে বাসটির লকারে থাকা অ্যাশ কালারের ট্রাভেল ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ৭টি প্যাকেট এবং অপর একটি সিনথেটিক ব্যাগের মধ্যে পলিথিনের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো গাঁজার দুইটি প্যাকেট উদ্ধার করা হয়। 

নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সাকিব সরকার বলেন, উদ্ধারকৃত নয়টি প্যাকেটে ২৪ কেজি গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নং-৪৬।

 সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীকে মাদক মামলায় নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে ১০ লাখ টাকার গাঁজাসহ নারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream