লক্ষ্মীপুরের রামগঞ্জে গলায় ওড়না পেঁচানো রমজান আলী (১৬)নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(২৯আগস্ট) সকালে পৌরসভার (৬নং) ওয়ার্ডের পশ্চিম কাজিরখিল মনির উদ্দিন ব্যপারী বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রমজান আলী একই বাড়ির ভুট্রু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,রমজান আলী প্রতিদিনের মত নিজ ঘরে ঘুমিয়ে ছিল। ভোর বেলায় ঘুম থেকে উঠে তার মা প্রথমে বসতঘরের কাঠের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পায়পরে ওড়না কেঁটে মৃত অবস্থায় মাটিতে নামায়। তবে কি কারনে রমজান আলী আত্মহত্যা করেছে,তার সঠিক কারন এখনো জানা যায়নি।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মগে পাঠানো হয়েছে। ময়না তদন্তে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত