শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

তারেক রহমানের নেতৃত্বে অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা হবে: বকুল এমপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার টান মরজালে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

সভায় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা হবে। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।”

তিনি বলেন, সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রায়পুরার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নরসিংদী-৫ আসনের ২৪টি ইউনিয়নে মিনি স্টেডিয়াম স্থাপন, নদীভাঙন রোধ, মেঘনা নদীর ওপর সেতু নির্মাণসহ উপজেলার অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এসব উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, যুগ্ম সম্পাদক এম এন জামান, উপদেষ্টা হযরত আলী ভূঁইয়া, শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন ও জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন।

এ ছাড়া রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম আপেল, আব্দুল বাতেন, ফরিদ উদ্দিন, আব্দুল বাছেদ ও শাখায়াত হোসেন সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা বিএনপি নেতা শাজাহান সরকার সুহাগ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, উপজেলা বিএনপির সদস্য ডা. মাহাবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হান্নান মোল্লা, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম সরকারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনাও করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা হবে: বকুল এমপি

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream