ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়ার ছাত্রদের সঙ্গে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে। ফলে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শনিবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি'র) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য সচিব প্রকৌশলী আমিনুল হক চৌধুরী'র নিজস্ব আইডি থেকে এক পোস্টে জানানো হয়, "জামিয়ার ছাত্র ভাইদের সঙ্গে আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আজকে এনসিপি প্রোগ্রাম বিকেল ৪ টায় শিল্পকলা একাডেমি হবে ইনশাআল্লাহ"।
এর আগে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কর্মসূচির স্থান শিল্পকলা একাডেমিকে ঘিরে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা ও উদ্বেগ দেখা দেয়।
তবে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হওয়ায় নির্ধারিত সময় ও স্থানেই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এনসিপি।
দলটির পক্ষ থেকে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কর্মসূচিতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
মতামত