মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে সব দিক পর্যালোচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৯ আগস্ট) ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত নিজ নিজ পররাষ্ট্রনীতির আলোকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। প্রতিটি দেশই নিজেদের জাতীয় স্বার্থ ও নীতির ভিত্তিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সন্তুষ্ট কি না, সেটিই মূল বিষয় নয়। দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় বিচার বিভাগের ডিজিটালাইজেশন বা ই-জুডিশিয়ারি কার্যক্রম নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, এ প্রকল্প বাস্তবায়নে সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে। আগামী এক বছরের মধ্যেই ই-জুডিশিয়ারি কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।
মতামত