শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের মানুষ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথ পেয়েছে।

শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাস্তবতার কারণে সব সময় মানুষের প্রত্যাশা অনুযায়ী প্রতিটি কাজ বাস্তবায়ন করা সম্ভব হয় না। তবে সরকার তার প্রতিশ্রুতি থেকে সরে আসবে না। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সরকার বদ্ধপরিকর।

নির্যাতন ও সহিংসতার শিকার পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের জন্য জীবন উৎসর্গ করা মানুষদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব পালনে সরকার সচেষ্ট থাকবে।

অনুষ্ঠানে বিভিন্ন সময়ে গুম ও হত্যাকাণ্ডের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১০টি পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের মানুষ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথ পেয়েছে।

শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাস্তবতার কারণে সব সময় মানুষের প্রত্যাশা অনুযায়ী প্রতিটি কাজ বাস্তবায়ন করা সম্ভব হয় না। তবে সরকার তার প্রতিশ্রুতি থেকে সরে আসবে না। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সরকার বদ্ধপরিকর।

নির্যাতন ও সহিংসতার শিকার পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের জন্য জীবন উৎসর্গ করা মানুষদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব পালনে সরকার সচেষ্ট থাকবে।

অনুষ্ঠানে বিভিন্ন সময়ে গুম ও হত্যাকাণ্ডের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১০টি পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream