রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বাউফলে বিএনপি নেতা রমিজ মৃধাকে কুপিয়ে জখমের অভিযোগ

আবু রায়হান,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিএনপি নেতা রমিজ মৃধা (৪০)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। 

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।আহত রমিজ মৃধাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালের একটি হাসপাতালে পাঠান। আহত রমিজ মৃধার স্ত্রী অভিযোগ করে বলেন, জাতীয় নির্বাচনের পর থেকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের জামায়াত নেতা কামাল ও তাঁর ছেলে তাঁর স্বামীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শনিবার সন্ধ্যার পর কয়েকজন ব্যক্তি পেছন থেকে রমিজ মৃধার ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠ ও হাতে কুপিয়ে জখম করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, হামলায় রমিজ মৃধার বাম হাতের একটি আঙুল কেটে যায় এবং পিঠে গভীর জখম হয়। এতে তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে রমিজ মৃধাকে কুপিয়ে জখম এবং চাঁদা দাবির অভিযোগের বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা কামাল ও তাঁর ছেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ৩০ আগস্ট ২০২৬

বাউফলে বিএনপি নেতা রমিজ মৃধাকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

আবু রায়হান,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিএনপি নেতা রমিজ মৃধা (৪০)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। 

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।আহত রমিজ মৃধাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালের একটি হাসপাতালে পাঠান। আহত রমিজ মৃধার স্ত্রী অভিযোগ করে বলেন, জাতীয় নির্বাচনের পর থেকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের জামায়াত নেতা কামাল ও তাঁর ছেলে তাঁর স্বামীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শনিবার সন্ধ্যার পর কয়েকজন ব্যক্তি পেছন থেকে রমিজ মৃধার ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠ ও হাতে কুপিয়ে জখম করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, হামলায় রমিজ মৃধার বাম হাতের একটি আঙুল কেটে যায় এবং পিঠে গভীর জখম হয়। এতে তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে রমিজ মৃধাকে কুপিয়ে জখম এবং চাঁদা দাবির অভিযোগের বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা কামাল ও তাঁর ছেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream