রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকায় মুক্ত রংপুরের শিক্ষক পরিবার হত্যার ঘটনায় সিদ্ধার্থের বাবা ও ভাই

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় আলোচিত শিক্ষক পরিবার হত্যাকাণ্ডে গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস ও বড় ভাই পার্থ দাসকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে মহানগর ডিবি কার্যালয় থেকে মুচলেকা নিয়ে তাদের মুক্তি দেওয়া হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাতে সেন্ট্রাল রোডের বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা এবং দুই সন্তান আগামী ও প্রীয়মের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই রাতেই স্থানীয় তরুণ মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়, যারা পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানায় পুলিশ।

​তদন্তের ধারাবাহিকতায় শনিবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য সিদ্ধার্থের বাবা ও ভাইকে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। পরবর্তীতে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে হত্যাকাণ্ডের পর আলামত নষ্ট করা হয়েছে বলে বড় ভাই পার্থ দাস অভিযোগ তুললেও, পুলিশের পক্ষ থেকে জানানো হয় মূলত মোটরের সুইচ ভুলবশত চালু হয়ে ট্যাংক উপচে ছাদ ভিজে গিয়েছিল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকায় মুক্ত রংপুরের শিক্ষক পরিবার হত্যার ঘটনায় সিদ্ধার্থের বাবা ও ভাই

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় আলোচিত শিক্ষক পরিবার হত্যাকাণ্ডে গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস ও বড় ভাই পার্থ দাসকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে মহানগর ডিবি কার্যালয় থেকে মুচলেকা নিয়ে তাদের মুক্তি দেওয়া হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাতে সেন্ট্রাল রোডের বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা এবং দুই সন্তান আগামী ও প্রীয়মের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই রাতেই স্থানীয় তরুণ মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়, যারা পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানায় পুলিশ।

​তদন্তের ধারাবাহিকতায় শনিবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য সিদ্ধার্থের বাবা ও ভাইকে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। পরবর্তীতে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে হত্যাকাণ্ডের পর আলামত নষ্ট করা হয়েছে বলে বড় ভাই পার্থ দাস অভিযোগ তুললেও, পুলিশের পক্ষ থেকে জানানো হয় মূলত মোটরের সুইচ ভুলবশত চালু হয়ে ট্যাংক উপচে ছাদ ভিজে গিয়েছিল।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream