মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের
তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাৎ করার প্রত্যাশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এ আগ্রহের কথা জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার কথা উল্লেখ করে বলেন, বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের সামনে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প তাদের জন্য তাঁর আন্তরিকতা ও শুভকামনার কথাও চিঠিতে তুলে ধরেন।

চিঠিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে আসে। যুক্তরাষ্ট্রের নির্মিত বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশ প্রত্যাশিত সহযোগিতা পাবে—এমন আশ্বাসও দেন ট্রাম্প। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আগ্রহ ও মনোযোগের বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে স্মরণ করবেন বলে চিঠিতে উল্লেখ করেন।

ট্রাম্পের এই চিঠিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বাণিজ্য, বিমান চলাচল, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি দুই দেশের রাজনৈতিক যোগাযোগ আরও জোরদার হওয়ার সম্ভাবনাও এতে প্রতিফলিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য সরাসরি বৈঠক হলে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা তৈরি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream