মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা
সংগৃহীত ছবি

যশোরের শার্শায় পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানকে হত্যার পর কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি আত্নহত্যা করেছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় প্রশাসন। নিহত দুই শিশু  মোঃ সাবির হোসেন (৫) ও মোঃ জাবির হোসেন (৩)। তাদের বাবা কামাল হোসেন পেশায় ছিলেন ভ্যানচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে কামাল প্রথমে দুই সন্তানকে হত্যা করেন। পরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করলে বাড়ির পাশের একটি আমবাগানে গিয়ে সে আত্নহত্যা করেন।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে কামালের স্ত্রী রাবিয়া বেগম নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই পারিবারিক বিরোধ চলছিল বলে জানা গেছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ ও মানসিক চাপের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যশোরের শার্শায় পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানকে হত্যার পর কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি আত্নহত্যা করেছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় প্রশাসন। নিহত দুই শিশু  মোঃ সাবির হোসেন (৫) ও মোঃ জাবির হোসেন (৩)। তাদের বাবা কামাল হোসেন পেশায় ছিলেন ভ্যানচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে কামাল প্রথমে দুই সন্তানকে হত্যা করেন। পরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করলে বাড়ির পাশের একটি আমবাগানে গিয়ে সে আত্নহত্যা করেন।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে কামালের স্ত্রী রাবিয়া বেগম নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই পারিবারিক বিরোধ চলছিল বলে জানা গেছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ ও মানসিক চাপের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream